রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে করোনা ভাইরাস পরীক্ষার জিন এক্সপার্ট ল্যাব চালু

বাগেরহাটে করোনা ভাইরাস পরীক্ষার জিন এক্সপার্ট ল্যাব চালু

বাগেরহাট অফিস
বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের জন্য করোনা পরীক্ষার জিন এক্সপার্ট ল্যাব চালু করেছে স্বাস্থ্য বিভাগ।মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা।বক্ষব্যাধির আধুনিক জিন এক্সপার্ট মেশিনে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।তবে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা মুমুর্য্য রোগী ছাড়া এই ল্যাবে অন্যদের পরীক্ষা করা যাবে না।
এরআগে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাগেরহাট জেলার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের খুলনা ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয়ে আসছিল।স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন,যেসব জেলাতে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব নেই সেসব জেলার বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিক জিন এক্সপার্ট মেশিন ব্যবহার করা হচ্ছে।এই আধুনিক মেশিনে করোনা ভাইরাসের পরীক্ষা অধিকাংশই নিভর্ূল ও মাত্র ৪৫ মিনিটে পরীক্ষার ফলাফল পাওয়া যায়।প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান এই পরীক্ষা করবে।বিভিন্ন ল্যাবের পরীক্ষায় দেখা গেছে শতকরা ৯৭ শতাংশই সঠিক হচ্ছে। ইতিমধ্যে খুলনা বিভাগের ছয় জেলার বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিক জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা চালু হয়েছে।তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলাতেও এটি চালু করা হল।তবে এই মেশিনে দিনে চারটি করে মোট ২০টির বেশি পরীক্ষা করা যাবে না।আমরা এই মেশিনে জেলার মুমুর্ষ্য রোগীদেরই নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষা করব।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,বাগেরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনস্যালটেন্ট ডা. এস এম শাহনেওয়াজ,মেডিসিন বিভাগের কনস্যালটেন্ট সাঈদ আহমেদ,বক্ষব্যাধির ক্লিনিকের প্রধান ডা. মুশফিখার শামস মেনন,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যে শেখ তন্ময়ের ব্যক্তিগত একান্ত সহকারি এইচ এম শাহীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers