সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পুলিশের অভিযানে ২৫ কেজি হরিনের মাংসসহ শিকারী আটক

পুলিশের অভিযানে ২৫ কেজি হরিনের মাংসসহ শিকারী আটক

বাগেরহাট অফিস

সুন্দরবন থেকে পাচার করে আনা ২৫ কেজি হরিনের মাংস ও ২টি মটরসাইকেলসহ ৪ হরিন শিকারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ টিমের সদস্যরা। সোমবার গভির রাতে চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানায় থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।

মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলম জানায়, একদল হরিন শিকারী বনের মায়াবি হরিন শিকার করে উপকুলে এনে তা বিক্রি করছে এমন গোপন সংবাদ আসে মোংলা থানা পুলিশের কাছে। সংবাদের সুত্রধরে চাদঁপাই রেঞ্জের চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকায় অভিযান চালায় থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, এ এস আই সাধন বিশ্বাস ও এস আই অমিতের নেতৃত্বে একটি পুলিশের টিম। মোংলা-জয়মনি মেইন সড়ক দিয়ে দুইটি মটরসাইকেলে করে ব্যাগ ভর্তি হরিনের মাংস নিয়ে যাচ্ছিল ৪ পাচারকারী। পুলিশের টহলদল দেখে গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোটরসাইকেলসহ তাদের হাতে-নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। পরে তাদের ব্যাগের ভিতরে তল্লাশী করে ২৫ কেজি হরিনের মাংস, ২টি মটরসাইকেলসহ ৪ হরিন শিকারীকে আটক করে।

আটক কৃতরা হচ্ছে, মোংলা শেহলাবুনিয়া এলাকার শুকুর আলী মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (৪৯), রামপাল থানার আড়–য়াডাঙ্গা অনিল মন্ডলের ছেলে অনিমেষ মন্ডল (৪০), পাইকগাছা কুমুখালী এলাকার মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে জপতোষ মন্ডল (৩৮) ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার জলিরপাড় এলাকার চিন্ময় মন্ডলের ছেলে টিটো মন্ডল (২৭)। তাদের সকলের বাড়ী মোংলা, রামপাল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ ও মায়াবী হরিণ শিকার করে পাচারের চেষ্টায় ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ধারায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers