সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রশাসনের পক্ষ থেকে চুলকাঠি বধ্যভুমিতে শ্রদ্ধাঞ্জলী

বাগেরহাট প্রশাসনের পক্ষ থেকে চুলকাঠি বধ্যভুমিতে শ্রদ্ধাঞ্জলী

চুলকাঠি ডেস্ক

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বধ্যভুমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে নিহত শহীদদের স্মরণে জেলা প্রশাননের পক্ষে বাগেরহাট উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ মোছাব্বেরুল ইসলাম রণজিৎপুর ও হাকিমপুর বধ্যভুমিতে শ্রদ্ধা নিবেদনের পর চুলকাঠি বাজারস্থ বধ্যভুমিতে শহীদের স্মরণে পুষ্পার্ঘ অর্পন ও তাদের আত্নার শান্তি কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার ঋষিকেশ দাশ, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের এস আই আহাদ,রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ফারাজী, সাবেক খানপুর ইউপি চেয়ারম্যান শেখ আঃ সবুর, আওয়ামীনেতা দেব রঞ্জন দাশ, শক্তি নারায়ন দাশ, বাজার কমিটির সভাপতি মুরারী কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক ফকির মনিরুজ্জামান, ডাঃ দিলিপ দেবনাথ প্রমুখ। এ সময় বধ্যভুমি সংরক্ষণ ও সংস্কার করার দাবি তোলা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers