শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটের মোড়েলগজ্ঞে মাদরাসায় ছাত্র খুন, তত্ত্বাবধায়ক ও বাবুর্চি আটক

বাগেরহাটের মোড়েলগজ্ঞে মাদরাসায় ছাত্র খুন, তত্ত্বাবধায়ক ও বাবুর্চি আটক

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জের হেফজখানায় শিশু হত্যার ঘটনায় মামলার পর সেখানকার বাবুর্চি সিদ্দিকুর রহমান (৪৫) ও আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুক হোসেনকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।রোববার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে থানায় মামলা রেকর্ড করা হয়।নিহত শিশুর মা তাসলিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।নিহত শিশু হাসিবুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে রোববার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।পাঁচ বছর ধরে ওই হেফজখানায় নজরানা বিভাগের ছাত্র হিসেবে অধ্যয়নরত হাসিবুলকে গলায় ফাঁস লাগিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ।এ হত্যাকান্ডের পর থেকে মোরেলগঞ্জ থানা পুলিশের পাশাপাশি পিবিআই,ডিবি,সিআইডি ও র‍্যাবের পৃথক দল হত্যার কারণ ও অপরাধীদের শনাক্তে মাঠে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।এর আগে শনিবার (৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় শিশু হাসিবুলকে হত্যা করা হয়। রোববার (৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণের এক কোনায় তার লাশ দেখা গেলে পুলিশে খবর দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers