শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বিএনপির সাবেক মহাসচিবের মৃত্যুবার্ষিকীতে বাগেরহাটে দোয়া মাহফিল

বিএনপির সাবেক মহাসচিবের মৃত্যুবার্ষিকীতে বাগেরহাটে দোয়া মাহফিল

বাগেরহাট অফিস
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে শহরের মেইনরোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মো. মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুল ইসলাম রাসেল, মৎসজীবি দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ।এ সময় বক্তারা বলেন, প্রয়াত স্বরাষ্ট, বাণিজ্য ও পররাষ্ট মন্ত্রী মরহুম আ.স.ম মোস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির প্রাণপুরুষ। তিনি ছিলেন বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার এবং একজন নির্ভিক ও সৎ রাজনীতিবিদ। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers