সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
হাকিমপুর ঢালচাকা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট পয়েন্ট উদ্ধোধন

হাকিমপুর ঢালচাকা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট পয়েন্ট উদ্ধোধন

শেখ আনিছুর রহমান,(নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর ঢালচাকা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট পয়েন্ট উদ্ধোধনী অনুষ্ঠান গত কাল বৃহস্পতিবার রাত ১০ টায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সরকার ঘোষিত স্লোগান গ্রাম হবে শহর এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগনের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌছেদেবার লক্ষ্যে সিটি ব্যাংকের এ এজেন্ট পয়েন্ট উদ্বোধন করেছে। গতকাল রাতে ঢালচাকা বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার কেক কেটে উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের জোনাল ম্যানেজার খুলনা স্বাগত সরকার , খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ সবুর শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ননী গোপাল সাহা,সমাজ সেবক শিশির শিকদার ,উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আক্তারুজ্জামান টুকু, মহব্বত আলী চাকলাদার, রাখালগাছী ইউপি চেয়াম্যান শেখ আবু শামীম আছনু চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি এস আই আহাদ ও ঢালচাকা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট পয়েন্টের প্রোভাইটর শেখ সাজ্জাদ হোসেন ইমরুল সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার হাকিমপুর যুব সংঘের পক্ষ থেকে চুলকাঠি এলাকার অসুস্থ্য হাসিব শেখ ,হাকিমপুর গ্রামের দুই জন ছাত্র প্রত্যেক কে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহয়াতা করেন এসময় যুব সংঘের সভাপতি মামুন খান সহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers