শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাঠিতে সরকারি জমিতে মাছের অবৈধ ঘের, ভাঙছে সড়ক

চুলকাঠিতে সরকারি জমিতে মাছের অবৈধ ঘের, ভাঙছে সড়ক

চুলকাঠি প্রতিনিধিঃ

চুলকাঠিতে ভট্টবালিয়াঘাটায় সরকারি জমিতে অবৈধভাবে মাছের ঘের করায় জন সাধারণের চলাচলের সড়কে ভাঙন দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কে ভাঙনের কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভোগান্তি থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী জানান, খুলনা-মোংলা মহাসড়কের পাশের খানপুর ইউনিয়নের ভট্টবালিয়াঘাটা এলাকায় আবু মুসা তালুকদারের স্ত্রী লুনা আক্তার সড়ক ও জনপথ কিভাগের সরকারি জমি দখল করে মাছের ঘের করেছেন। এই ঘেরে বিভিন্ন সময় মাটি কাটা ও পানি সেচের ফলে পাশের সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়রা ওই সড়ক দিয়ে নিজেদের প্রয়োজনীয় পণ্য ও অন্যান্য দ্রব্যাদি পরিবহন করতে পারছেন না। যাতায়াতেও সমস্যার মুখে পড়েছেন তারা।
স্থানীয় হায়দার আলী জানান, তার কোনও জমি না থাকায় ২০ বছর ধরে রাস্তার পাশে কুড়েঘর বেঁধে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে কয়েক বছর ধরে লুনা আক্তার তার ঘরের পাশ দিয়ে মাটি কেটে নিয়ে সরকারি জমিতে মাছের ঘের করায় তার বসতঘর ও গোয়াল ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। একইসঙ্গে এলাকাবাসীর চলাচলের সড়কটিতেও ভাঙন দেখা দিয়েছে।
প্রবাসী বাদশা মিয়ার স্ত্রী রীনা বেগম বলেন, লুনা আক্তার সরকারি জমিতে মাছের ঘের করায় চলাচলের সড়কটি ভেঙে পড়ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি জমি দখল করে মাছের ঘের করেছে। একারণে রাস্তাটি ভেঙে পড়ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers