সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
হাকিমপুরে ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে মিলন হার্ডওয়ার বাগেরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং হাকিমপুর দীপ্ত কিংস রানার্স আপ

হাকিমপুরে ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে মিলন হার্ডওয়ার বাগেরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং হাকিমপুর দীপ্ত কিংস রানার্স আপ

সেকেন্ডার মোড়ল/সোবহান হোসাইন 
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে মিলন হার্ডওয়ার বাগেরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং হাকিমপুর দীপ্ত কিংস রানার্স আপ হয়েছে। দুই দিন ব্যাপী হাকিমপুর
সামসুলহুদা মাধ‌্যমিক বিদ‌্যালয়ের মাঠে অনুষ্ঠিত হাকিমপুর যুব সংঘের তত্ত্বাবধায়নে বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি লিটন শিকদারের স্বর্গীয় পিতা ডা: দুলাল কৃষ্ণ শিকদারের স্মরণে ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলাটি বৃহস্পতিবার সকাল ৯ টায় শুরু হয়ে শুক্রবার রাত ৩ টায় ফাইনাল খেলাটি শেষ হয়। দুই দিন ব্যাপী খেলায় বাগেরহাটের মিলন হায়দার একাদশ চ্যাম্পিয়ন এবং হাকিমপুর দীপ্ত কিংস রানার্স আপ হয়েছে। ম্যান অব দি টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান হয়েছে চুলকাঠি দিপু একাদশের খেলোয়াড় সাজু এবং সেরা বোলার হয়েছে মিলন হার্ডওয়ার বাগেরহাট একাদশের খেলোয়াড় শাওন। খেলা শেষে শিশির শিকদারের সভাপতিত্বে
মেজর জেনারেল শাহেদুল হক, কন্ঠশিল্পী মনির খান, শিল্পপতি নুরমহম্মদ ও শিল্পপতি লিটন শিকদারের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলার ধারাভাষ্য দেন বনি আমিন খান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers