শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষীর মৃত্যু

বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষীর মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২)নামের এক মাছ চাষীর মৃত্যু হয়েছে।শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের বাংলা বাজার স্টীল ব্রিজের উপর এ মৃত্যুর ঘটনা ঘটে।নিহত মহিদ হাজী বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।নিহত মহিদের প্রতিবেশী মোঃ আলী বলেন,সকালে মটর সাইকেলযোগে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ হাজী।বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলা বাজার স্টীল ব্রিজের উপর আসলে একঝাক মৌমাছি মহিদের উপর আক্রমন করে।সে মটর সাইকেল থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মিরাজুল করিম বলেন,মহিদ হাজী নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।তার শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির কামড়ের চিহ্ন রয়েছে।শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির হুলও ছিল। পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তার আগে থেকেই হার্টের সমস্যা ও শ্বাস কষ্ট ছিলো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers