সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা-মোংলা-বাগেরহাট মহাসড়কে খোলা ট্রাকে পণ্য বহন : ভোগান্তি চরমে

খুলনা-মোংলা-বাগেরহাট মহাসড়কে খোলা ট্রাকে পণ্য বহন : ভোগান্তি চরমে

চুলকাঠি অফিস

খুলনা-মোংলা মাদারীপুর পিরোজপুর ও বাগেরহাট মহা-সড়কে খোলামেলা ভাবে শতশত ট্রাক, ড্রাম ট্রাক ও পিকাপে করে ধুলাবালুসহ বিভিন্ন পন্য বহন করা হচ্ছে।পুলিশের চোখের সামনে ভোলামেলা ভাবে এই সমস্ত বেআইনী ও অমানবিক কাজ করার ফলে মহা-সড়ক এখন ধুলাবালুর কারনে স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।

বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও কেউ প্রতিকারে এগিয়ে আসছে না। জানা গেছে, বর্তমান শীত মৌসুমে করোনা পরিস্তিতির কারনে জনগন এমনীতেই দিশেহারা হয়ে পড়েছেন। তার উপর প্রতিদিন ও রাতে শতশত ট্রাক, ড্রাম ট্রাক ও পিকাপে করে তারা বিভিন্ন ধুলাবালু বহন করে বিভিন্ন মেঘা সহ উন্নয়ন প্রকল্পে তা সরবরাহ করছে।

কিন্তু চালকরা কোন প্রকার ঢাকনা বা প্লাষ্টিকের নেট জাল ছাড়াই ধুলাবালু সহ বিভিন্ন মাটি বহন করার তা রাস্তায় পড়ে বা তা উড়ে সমগ্র এলাকার পরিবেশের চরম ক্ষতি করছে।যে কারনে বাতাসের সাথে ধুলাবালু মিশে পরিবেশ দুষন হয়ে অনেকে নানা প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয়রা বলেছেন, কাকডাকা ভোর হতে শতশত ড্রাম ট্রাক ও পিকাপে করে চালকরা বিভিন্ন স্থান হতে ধুলাবালু বহন করে সড়ক কাপিয়ে বীরদর্পে চলাচল করছে।

চলাচল করার সময় ড্রাম ট্রাক বা পিকাপে থাকা অধিকাংশ বালু খোলামেলা থাতায় তা উড়ে গিয়ে যাত্রী পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের চোখে মুখে পড়ছে।শুধু তাই নয়, ধুলাবালু পড়ে প্রতিটি স্থানে বিভিশিখাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যা নিজে চোখে না দেখলে বুঝাই যাবেনা এই সমস্ত চালকদের কাছে স্থানীয় জনগন কতটা অসহায়।

চালকরা গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড সহ মহা-সড়কের উপর দিয়ে এতটাই বেপরোয়া গতীতে তাদের গাড়ী গুলি চালাচ্ছে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাদের ফেলে যাওয়া ধুলাবালুর করনে দোকানের অধিকাংশ খাবার সামগ্রী খাবার অযোগ্য হয়ে পড়েছে।পুলিশ সড়ক মহাসড়কে সর্বসময় ডিউটি করলেও এই সমস্ত চালকদের বিষয়ে কোন ব্যাবস্থা গ্রহন করছে না। যে করনে স্থানীয় জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন প্রশাসনের হাস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers