সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে হাকিমপুর সামসুল হুদা মাঃ বিঃ অফিস সহকারী বিল্লাল নানাবিধ দুর্নীতির দায়ে বরখাস্ত

বাগেরহাটে হাকিমপুর সামসুল হুদা মাঃ বিঃ অফিস সহকারী বিল্লাল নানাবিধ দুর্নীতির দায়ে বরখাস্ত

চুলকাঠি অফিস
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে এবার অনিয়ম র্দুনীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানাবিধ অভিযোগে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন সাময়িক বরখাস্ত হয়েছেন। সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানিজিং কমিটির এক জরুরী সভায় এ সিধান্ত গ্রহন করা হয়। এর আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ নানাবিধ অপরাধে অভিযুক্ত হলে তাকেও সাময়িক বরখাস্ত করে চুড়ান্ত বরখাস্তের জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১টি আবেদন করা হয়।জানা গেছে, উক্ত বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন ২০১৫সালে বিদ্যালয়ে যোগদানের পর হতে নানাবিধ অনিয়ম দুর্নীতি শিক্ষকদের সাথে অসদাচরন ছাত্রীদের সাথে অসৌজন্য মুলক আচারন নিজ দায়িত্ব কর্তব্যে চরম অবহেলা ম্যানেজিং কমিটির আদেশ নির্দ্দেশ অমান্য বিদ্যালয়ে আগত অভিভাবকদের সাথে চরম দুর্ব্যাবহার সহ নানাবিধ অভিযোগ উঠে। এবিষয়টি শিক্ষক ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের নজরে আসলে তাঁরা বিষয়টি নিয়ে গত ২রা নভেম্বর২০২০ইং তারিখে এক জরুরী সভায় তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের ভিত্তিতে একটি অভিযোগনামা গঠন করে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে গত ৭ই নভেম্বর অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন সন্তোষ জনক কোন উত্তর দিতে না পারায় তাকে সাময়িক বরখাস্ত করেন। শুধু তাই নয়, স্বচ্ছতা আনতে একই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন এর সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নী। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী লিটন শিকদার এর সাথে আলাপ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন প্রতিষ্টানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে আমরা উপরোক্ত সিধান্ত গ্রহন করেছি

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers