শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে গনপ্রকৌশল দিবস-২০২০ পালিত

বাগেরহাটে গনপ্রকৌশল দিবস-২০২০ পালিত

বাগেরহাট অফিস
“নীল অর্থনীতি এনে দিবে সম্মৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সামাজিক নিরাপত্তা ও যথাযথ দুরত্ববজায় রেখে রবিবার সকালে বাগেরহাট অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উদ্বোধন করেন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হোসেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পুনরায় অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গনপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা অংশগ্রহন করেন। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী খন্দকার আঃ ছালাম, প্রকৌশলী মোঃ আঃ রহমান, প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, প্রকৌশলী মোঃ আতাউর রহমান ও প্রকৌশলী তানজির আহম্মেদ। আলোচনা সভায় বক্তরা তাদের পেশাগত দাবী সরকারকে মেনে নেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers