সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কচুয়ায় নারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কচুয়ায় নারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ এ রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণের সময় সীমা বেঁধে দেয়ার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের যৌথ উদ্যোগে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ এ রাজনৈতিক দলের কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণের সময় সীমা বেঁধে দেওয়া এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটিতে নারীর অংশ এবং অগ্রগতি কতটুকু হলো তার হালনাগাদ প্রতিবেদন নির্বাচন কমিশনকে প্রদান বিষয়গুলি অন্তর্ভুক্তির জন্য মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের কাছে ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, রুপান্তরের জেলা সমন্বয়কারী আলমগীর হোসেন মিরু সহ নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers