সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ডিবিসি নিউজের সাংবাদিককে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের মারধর

বাগেরহাটে ডিবিসি নিউজের সাংবাদিককে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের মারধর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে লুট ও ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের হামলা ও মারধরের শিকার হয়েছেন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডলসহ তিনজন সাংবাদিক। এ সময়ে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধির মোটরসাইকেল ভাঙচুর করেন হামলাকারীরা। আজ মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) দুপুরের দিকে গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা নানা অনিয়ম ও লুটের সঙ্গে জড়িত রয়েছে। এক সময়ে তারা আওয়ামী লীগ দলের সঙ্গে জড়িত ছিলেন। এখন নিজেদের বিএনপি ও জামায়াতের সমর্থক হিসেবে পরিচয় দেন। স্থানীয়রা জানান, এ ঘটনায় ডিবিসির সাংবাদিক সৈকত মন্ডলসহ বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. মামুন আহমেদের ওপর পুলিশের উপস্থিতে হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা ডিবিসি প্রতিনিধির মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধির মোবাইল ও দীপ্ত টেলিভিশনের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে।স্থানীয় সূত্র জানায়, এ হামলার সঙ্গে কচুয়ার গজালিয়া ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সদস্য মিজানুর, মিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম খোকন, আফতাব শেখ, নজরুল শেখ, লকুছার শেখ, আফসার শেখ, আজমীর শেখ, হেকমত আলী শেখ, মাহাতাব শেখ, আবুল শেখসহ অনেকেই জড়িত রয়েছেন। স্থানীয়রা আরও জানান, হামলাকারীরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নিজেদের সরকার দলের লোক বলে পরিচয় দিয়ে নানা লুট ও অপকর্ম করতেন। এখন খোলস পাল্টিয়ে নিজেদের বিএনপি-জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন। নাম প্রকাশে অনুচ্ছুক অনেকেই জানান, তাদের অত্যাচারে আশাপাশের এলাকার মানুষ অতীষ্ঠ হয়ে পড়েছেন। দখলসহ নানা অবৈধ কাজ তারা নিয়মিত করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই মারধর করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers