শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট আইনজীবী সমিতির আদালত বর্জন

বাগেরহাট আইনজীবী সমিতির আদালত বর্জন

বাগেরহাট অফিস
আইনজীবীদের সাথে খারাপ আচরণ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য আদালত বর্জন কর্মসূচি শুরু করেছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি।বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল থেকে বাগেরহাট জেলা জজ আদালতের বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ আসাদুল্লাহ ও সদর সহকারী জজ আদালতের বিচারক মোঃ মাজহারুল হকের আদালত বর্জন শুরু করেছে সমিতির সদস্যগণ।১৯ অক্টোবর বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী গণ এই বর্জন কর্মসূচিতে অংশগ্রহন করেন।বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু বলেণ, আইনজীবীদের সাথে খারাপ ব্যবহার ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আমরা বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ আসাদুল্লাহ ও সদর সহকারী জজ আদালতের বিচারক মোঃ মাজহারুল হকের প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য তাদের আদালত বর্জন করা হয়েছে।বাগেরহাট আইনজীবী সমিতির কোন সদস্য যদি এই সমিতির সিদ্ধান্ত অমান্য করে গঠনতন্ত্র অনুযায়ী অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে তার সদস্য পদ ও কল্যান তহবিল বাতিল করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers