শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসা সুপারের যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাটে ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসা সুপারের যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সুপার ইলিয়াছ হোসেন জোমাদ্দার (৪৮) কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারা কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০৫ নভেম্বর)দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম-এই আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত এ মামলার একমাত্র আসামি ইলিয়াছ হোসেন জোমাদ্দার (৪৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জোমাদ্দারের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, ২০১৯ সালের ৮ অগাস্ট পঞ্চম শ্রেণীর চার ছাত্রী মাদ্রাসা সুপারের কাছে আরবি শিক্ষা নিতে আসে। সেখানে তারাতারি তিনজনকে বাড়ি পাঠিয়ে দিয়ে দেন সুপার। পরে ওই শিক্ষার্থীকে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করেন সুপার ইলিয়াছ জোমাদ্দার।ওই শিক্ষার্থীকে বিষয়টি মা-বাবাকে না জানানোর জন্য ভয় দেখায়। পরে শিশুটির রক্তক্ষরণ হয়। বিষয়টি জানতে পেরে ওই সুপার মেয়েটির বাড়িতে গিয়ে সিড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে বলে তার পিতা মাতাকে জানায়। শিক্ষার্থীকে সুস্থ্য করতে নিজেই ঝারফুক ও পানি পড়া দেয় ওই সুপার । কিন্তু তাতেও সুস্থ্য না হওয়ায় সুপারের পরামর্শে মোরেলগঞ্জ উপজেলার একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে শিশুটির পিতা-মাতা। সিড়ি থেকে পরে যাওয়া আঘাতের কারণে রক্তক্ষরণ নয়, অন্য কারণ থাকতে পারে বলে চিকিৎসকরা পরিবারকে পরামর্শ দেয়। পরে ১৯ আগস্ট রাতে নির্যাতিত ছাত্রীর পিতা বাদী হয়ে ইলিয়াস হোসেন নামের ওই সুপারের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করেন। মামলার পরে সুপার গা ঢাকা দেয়। থানা পুলিশ আসামীকে আটক করতে না পাড়ায়। ১৪ সেপ্টেম্বর পিবিআই, বাগেরহাট মামলা টেক ওভার করে।একই সালের ১৮ অক্টোবর পিবিআই মাদরাসা সুপারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ১৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন।৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন ও যুক্তিতর্ক শেষে ১লা নভেম্বর এই মামলার রায় ঘোষনার দিন নির্ধারণ করেন আদালত। সেই অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সহকারী কৌসুলি (এপিপি) রনজিৎ কুমার মণ্ডল জানান, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার ইলিয়াছ হোসেন জোমাদ্দার কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আমরা আদালতের রায়ে খুশি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers