বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

পরে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি রায় রনি, খোন্দকার নিয়াজ ইকবাল (দৈনিক ভোরেরপাতা) কে সভাপতি ও কাজী সাইদুজ্জামান সাইদ(দৈনিক ভোরের কাগজ,সময়ের খবর) কে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমির বরণ পাইক (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল(দৈনিক পত্রদুত),অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা (দৈনিক কালান্তর), নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি দৈনিক সুন্দরবন),শুভংকর দাস বাচ্চু (দৈনিক আজকের সংবাদ),খান সুমন দৈনিক দেশ সংযোগ), প্রদ্যুৎ কুমার মন্ডল (আমাদের অর্থনীতি)।

এদিকে কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান হাদিজ, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী রুপান্তর,আলমগীর হোসেন মিরু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers