শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত: চুলকাঠি২৪ এর দোয়া কামনা

বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত: চুলকাঠি২৪ এর দোয়া কামনা

বাগেরহাট অফিস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষপুত্র,প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই,বাগরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু,যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাড. হেমায়েত উদ্দিন ভূইয়া, শীব প্রসাদ ঘোষ, নকিব নজিবুল হক নজু, আহাদ উদ্দিন হায়দার,বাবু অম্বরিশ রায়,রতন নন্দী, শেখ বশিরুল ইসলাম,জেলা যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,কৃষক লীগর সভাপতি আবুল হাশেম শিপন,শেখ ইলিয়াছ হোসেন, মীর জয়েসী আশরাফি জেমস, আব্দুল কাদের, ছাত্র লীগের সভাপতি মনির হোসেন,নাহিয়ার সুলতান ওশানসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভার সবকটি ওয়ার্ডে এমপির সুস্থ্যতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অপরদিকে বাগেরহাটর্ জেলা বাস মালিক সমিতির আয়োজনে বুধবার আছর বাদ শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু,সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, মোস্তাফিজুর রহমান বুলু, মাসুদ নকিব সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য শেখ হেলাল উদ্দিন এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।চুলকাঠি২৪ চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়ার  সম্পাদক আল-ফাহাদ গাজী, প্রতিষ্ঠাতা ও প্রকাশক সোবহান হোসাইন তাহার সুস্থতা ও দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers