সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা সিটি মেয়রের গাড়ির সঙ্গে করিমনের সংঘর্ষ

খুলনা সিটি মেয়রের গাড়ির সঙ্গে করিমনের সংঘর্ষ

মোঃ আরিফ ঢালী, (নিজস্ব প্রতিবেদক) :খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী পাজেরো গাড়ির সঙ্গে করিমনের (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় সিটি মেয়র গাড়িতে ছিলেন। গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মেয়র বা অন্য কেউ আহত হননি। এ ঘটনায় করিমনের চালক পালিয়ে গেছেন। তবে ঘাতক করিমনটিকে জব্দ করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় সিটি মেয়রের গাড়ির সামনে হঠাৎ একটি করিমন এসে থামে। এসময় মেয়রের গাড়িটির চালক গাড়ির গতি কমালে পেছন থেকে আরেকটি করিমন এসে ধাক্কা দেয়।এতে গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা মেয়রসহ চারজনের কেউই আহত হননি।
কাটাখালি হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়িটির পেছনের গ্লাস ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর তাৎক্ষণিক করিমনের চালক পালিয়ে গেছেন। তবে করিমনটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে একটি করিমন পেছন দিক থেকে এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আমি সুস্থ আছি।

বাগেরহাটের রামপালে একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে তিনি খুলনা থেকে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন।

এর আগে ২০১৯ সালের ২৪ আগস্ট কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেকের গাড়ি সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। আড়ংঘাটা বাইপাস সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মেয়রকে বহনকারী গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাইভেটকারটির সামনের অংশের বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers