শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
‘সাংবাদিক ও সাংঘাতিক’ চিহ্নিত করতে ডাটাবেজ তৈরি হচ্ছে

‘সাংবাদিক ও সাংঘাতিক’ চিহ্নিত করতে ডাটাবেজ তৈরি হচ্ছে

চুলকাঠি ডেস্ক : ‘সাংবাদিক ও সাংঘাতিক’ চিহ্নিত করতে জেলাভিত্তিক ডাটাবেজ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

রোববার (০১ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, বিভিন্ন সময় ভিত্তিহীন ও ভুয়া নিউজের কারণে রাষ্ট্র ও সরকারকে বিপাকে পড়তে হয়। তাই ভুয়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের পাশাপাশি সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্টকরণে আইন প্রণয়ন করা হচ্ছে।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকতা স্বাধীন পেশা। সাংবাদিকতায় যতই স্বাধীনতা থাকুক না কেন আর্থিক সুরক্ষা না থাকলে কলম চলে না। অথচ অলিখিতভাবে রাষ্ট্রকে সহযোগিতা করে চলেছে সাংবাদিকরা। করোনার কারণে অনেক সাংবাদিক মারা গেছেন। করোনাকালে সরকার জেলাভিত্তিক সাংবাদিকদের প্রণোদনাও দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সুরক্ষার জন্য ট্রাস্ট গঠন করেছেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলমের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বোরহান উদ্দিন মিঠু। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক। সভা শেষে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে সাংবাদিকদের বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers