শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদ করলেন তানজিন তিশা

মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদ করলেন তানজিন তিশা

চুলকাঠি ডেস্ক : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে উত্তাল সারা বিশ্বের মুসলমানেরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের ঘোষণায় ধস নেমেছে দেশটির পূজিঁবাজারে।

বাংলাদেশ থেকেও প্রতিবাদ করেছেন মুসলমানেরা। বাদ পড়েননি শোবিজ তারকারাও।
রোবাবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি লিখেছেন-
“আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ ( সা. ) । আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম ( সা.) কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই ।
”অভিনেত্রী এ পোস্টের সঙ্গে একমত প্রকাশ ও প্রশংসা করছেন তার ভক্তরা। ক্রমেই বাড়ছে ওই পোস্টের মতামত আর লাইকের সংখ্যা।এর আগে, গেল শনিবার (৩১ অক্টোবর) ফরাসি ব্র্যান্ডের দামি ঘড়ি ফেলে দিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বয়কটের আহ্বানও করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers