শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে হঠ্যাৎ সংযোগ দেওয়ায় ১ জন নিহত, আহত ৩

বাগেরহাটে বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে হঠ্যাৎ সংযোগ দেওয়ায় ১ জন নিহত, আহত ৩

মোল্লা আব্দুর রব, (বাগেরহাট অফিস)
বাগেরহাটের বাসাবাটিতে ৩২ হাজার ভোল্টেজের লাইনে মেরামত করার সময়ে লাইনের নিছে অফিস কক্ষ থেকে বিদ্যুতের সুইচ অন করায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোম্পানীর লোকেরা গাড়ীতে নিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেছে । ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগ ও কোম্পানীর ইঞ্জিনিয়ার সৌরভ সূত্রে জানাগেছে, এনার্জি প্যাক নামক একটি ঠিকাদারী কোম্পানীর অধীনে আজ সারাদিন ৪ জন ইলেকট্রিশিয়ান কাজ করছি। কাজের শেষ পর্যায়ে শ্রমিকদের না জানিয়ে এদিন সন্ধ্যায় নিচ থেকে সাব এক্সটেনশন ইঞ্জিনিয়ার পল্পব বিদ্যুৎ সংযোগ দেয়। এতে পিরোজপুর জেলার কাউখালী এলাকার ব্যাতখাঁ গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. বাদল (৩৮) ঘটনাস্থলে নিহত হয়। এ সময়ে ১ জন অজ্ঞাতসহ অপর দুই শ্রমিক রাজু, মহসিন আহত হয়। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই ঠিকাদারী কোম্পানীর ইঞ্জিনিয়ার পল্লব ও সৌরভ আত্মগোপন করে বলে এলাকাবাসী ও প্রতক্ষ্যদর্শীরা জানায়।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, জানান বিষয়টি তিনি এই রিপোর্ট লেখা পর্যন্ত জানেই না। তবে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers