শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে তিন বছরের শিশুকে রেখে নিরুদ্দেশ গৃহবধু কুলসুম

বাগেরহাটে তিন বছরের শিশুকে রেখে নিরুদ্দেশ গৃহবধু কুলসুম

চুলকাঠি অফিস  : বাগেরহাটের কচুয়ায় তিন বছরের শিশু সন্তান আকাশকে ফেলে বাড়ি ছেড়ে চলে গেছেন গৃহবধু কুলছুম আক্তার(১৯)।মাকে কাছে পেতে রাত দিন কান্নাকাটি করছে শিশু আকাশ। এ ঘটনায় শনিবার দুপুরে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন কুলসুম আক্তারের মা তহমিনা বেগম।

নিখোজ কুলছুম আক্তার কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রুস্তম শেখের মেয়ে। কুলসুম আক্তারের মা তহমিনা বেগমের মা বলেন, বিয়ের পর থেকে আমার জামাইয়ের সাথে ঢাকায় থাকতো মেয়ে। গতবৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা থেকে আমার বাড়িতে বেড়াতে আসে মেয়ে কুলছুম আক্তার ও তার তিন বছরের ছেলে আকাশ।রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় ডাক্তার দেখানোর

উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর আসেনি। আমি এখন এই দুধের বাচ্চা নিয়ে কি করব। আমার নাতীকে বাঁচাতে আমার মেয়ের সন্ধ্যান চাই।এদিকে ৬ দিন মাকে ছাড়া থেকে এক ধরনের অসুস্থ্য হয়ে পড়েছে শিশু আকাশ। সারাদিন শুধু মা-মা করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন নিখোজ কুলছুমের মায়ের করা সাধারণ ডায়েরীর সূত্র ধরে আমরা তদন্ত শুরু করেছি।সকল থানায় কুলছুমের ছবিসহ বেতার বার্তা পাঠানো হয়েছে। যদি কেউ তার সন্ধ্যান পায় তাহলে আমাদেরকে জানাতে বলা হয়েছে।

কেউ কুলছুমের খোজ পেলে কুচয়া থানা অথবা কুলছুমের মায়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তহমিনা বেগম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers