শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বাগেরহাটে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চুলকাঠি ডেস্ক  : বাগেরহাটে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টি দান ও সাইট সেভারের বাস্তবায়নে দিনব্যাপী সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এসব রোগীদের মধ্যে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে মাংস বৃদ্ধি, নেত্রনালি ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করা হয়।এদিন সকালে এই চক্ষুশিবির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দানের কর্মসূচি ছিল। কিন্তু করোনার কারণে কর্মসূচিটি একটু পিছিয়ে গেলেও উপজেলা পরিষদের অর্থায়নে সফল বাস্তবায়ন করতে পেরেছি। ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দরিদ্র ও অসহায় নারী পুরুষরা এই চক্ষুসেবা নিতে আসেন। এদের মধ্যে যাদের চোখের অবস্থা বেশি খারাপ এবং অপারেশন করলে ভালো হবে তাদের অপারেশনের ব্যবস্থা করেছি। অনেক রোগীদের ওষুধ, চশমাসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কর্মসূচি চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers