শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

বাগেরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

বাগেরহাট অফিস
বাগেরহাটে ফকিরহাটের বৃদ্ধা মায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে ছেলের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসি। উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের শেখ আক্কাস আলীর ছেলে ওমর আলী দীর্ঘদিন ধরে মা জোহরা বেগমকে নির্যাতন করে আসছে। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে মহাসড়কের ফকিরহাটের তৈয়ব আলী বটতলা এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করে।মানববন্ধনে বক্তব্য দেন, নির্যাতনের শিকার বৃদ্ধা মা জোহরা বেগম, বোন নিলুফা ইয়াসমিন, গ্রামবাসি দেলেয়ার হোসেন, ইউনুস আলী, শিরিন আক্তার, শওকত আলী মোল্লা, ছত্তার হাওলাদারসহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১০ বছর ধরে ছেলে শেখ ওমর আলী তার বাবার সব সম্পত্তি জোর করে দখলে নিয়ে বৃদ্ধ বাবা ও মাকে কোন প্রকার ভরনপোষন দেয় না। এবিষয়ে প্রতিবাদ করলেই বাবা ও মায়ের ওপর উল্টো শারিরিক ও মানসিক নির্যাতন চালায়। ওমর আলী সে আপন ছোট বোনের জা’কে (বড় ভাইয়ের স্ত্রী) ফুসলিয়ে বিয়ে করেন। কোন উপায়ন্ত না পেয়ে মায়ের উপর শারিরিক নির্যাতন প্রতিবাদ ও ছেলের শাস্তির দাবিতে আমরা মানববন্ধন পালন করছি।
নির্যাতনের শিকার ওমর আলীর বৃদ্ধা মা জোহরা বেগম বলেন, আমাদের ৭ বিঘা সম্পত্তি সবটুকু ভোগ দখল করে নেয় ওমর। আমাদের দুইজনকে কোন প্রকার সহায়তা করে না। এবিষয়ে যখন কোন কথা বলতে যাই তখন ওমর ও বৌ মা আমাদের ওপর নির্যাতন করে। ৪-৫ দিনে আমার ভাশুরের গাছ থেকে নারিকেল পাড়ায় সময় বাধা দিলে সে আমাকে মারধর করে। এভাবে প্রায় আমাকে ওমর মারধর করে আমি বিচার চাই। ওমর আলীর বোন নিলুফা ইয়াসমিন বলেন, আমার ভাই এতই খারাপ যে আমার ভাশুরের জা’কে (স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) ফুসলিয়ে বিয়ে করেন। বাবা ও মাকে খাওন পরণ দেয় না। আমাদের সম্পত্তি সব দখল করে নিয়ে এলাকার অপরাধ কর্মকান্ড করছে। আমরা তার বিচার চাই।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, মায়ের ওপর নির্যাতনের অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers