সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
একই ব্যক্তি দুই নামে ভোটার হওয়ায় মামলা, অভিযুক্ত গ্রেফতার

একই ব্যক্তি দুই নামে ভোটার হওয়ায় মামলা, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অপরাধে মোঃ জাহিদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্টান্ড এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।এর আগে ওই রাতেই মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বাদী হয়ে জাহিদুলের নামে মামলা দায়ের করেন। গ্রেফতার জাহিদুলকে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার মোঃ জাহিদুল ইসলাম মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া (৩ নং ওয়ার্ডের) মোঃ মোস্তাজিবুল হক তালুকদারের ছেলে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বলেন, ২০০৭ সালে ভোটার তালিকা হাল নাগাদের সময় ছবি তুলে এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে মোঃ জাহিদুল ইসলাম ভোটার হন।সেই ভোটার তালিকায় তিনি তার পিতার নাম ছিল মোঃ মোস্তাজিবুল হক তালুকদার।এরপর থেকে তিনি সক্রিয় ভোটার ছিলেন। পরবর্তীতে ২০১৫ সালে মোঃ সাইফুল ইসলাম সুমন নামে আবারও মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে ভোটার হন তিনি। এই ক্ষেত্রে তিনি পিতার নাম মোস্তাজিবুল উল্লেখ করেন। ফিঙ্গার প্রিন্ট চেক করার সময় সয়ংক্রীয়ভাবে বিষয়টি নির্বাচন কমিশনে ধরা পরে।নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মোরেলগঞ্জ থানায় ভোটার তালিকা আইন-২০০৯ এর ১৮ ধারায় মামলা ফৌজদারি দায়ের করি।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়েরকৃত মামলায় আমরা মোঃ জাহিদুল ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers