সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ঝুঁকিপূর্ণ পুলে শিক্ষার্থীসহ জনসাধারণের চরম ভোগান্তি

ঝুঁকিপূর্ণ পুলে শিক্ষার্থীসহ জনসাধারণের চরম ভোগান্তি

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ির ঝুঁকিপূর্ণ পুলটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীরা পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছে। গেল সিত্রাংয়ের প্রভাবে পুলটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ।উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরবাড়ির খালের কাঠের পুলটি তিন বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে চুরি হয়ে যাচ্ছে পুলের বিভিন্ন সামগ্রী। দূর্ঘটনা এড়াতে এলাকাবাসী ও স্থানীয় মেম্বারের সহযোগীতা ও অর্থায়নে বাঁশ দিয়ে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। এ পুল দিয়ে প্রতিদিন উত্তর ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছে।পুলের দুই পার্শ্বে নিরাপত্তা জন্য ধরনী না থাকায় শিশু শিক্ষার্থী ও বয়স্ক লোকজন চলাচল করতে ভয় পাচ্ছে। স্থানীয় ভূক্তভোগীদের পক্ষে মো. রাকিব খান জানান, গেল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ পুলটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। অতিবিলম্বে পুলটি পুনঃনির্মাণ করা জরুরী।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষয়ক্ষতির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া এ ঝুঁকিপূর্ণ পুলটি নির্মাণ খুবই জরুরী ।এ সর্ম্পকে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপজেলার কয়েকটি পুলের ক্ষতিসাধিত হয়েছে। ক্ষয়-ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers