শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বিরামহীন বৃষ্টি, বিপর্যস্ত জন জীবন

বাগেরহাটে বিরামহীন বৃষ্টি, বিপর্যস্ত জন জীবন

বাগেরহাট অফিস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ভোর থেকেই জেলার বেশিরভাগ এলাকায় মুশুল ধরে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর দুইটা পর্যন্ত বৃষ্টির পরিমান কমলেও দেখা মেলেনি সুর্যের। হঠাৎ বৃষ্টিতে সমস্যায় পড়েছে অফিসগামী ও খেটে খাওয়া সাধারন মানুষ। সকালে শুরু হওয়া শারদীয় দূর্গা পূজা উদযাপনেও সমস্যায় পড়েছেন সনাতন

ধর্মাবলম্বীরা। তবে বৈরি আবহাওয়ার মধ্যেও মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন। বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে এ ধরণের বৃষ্টিপাত আরও দুই একদিন থাকবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোহাম্মাদ আলী।বৃষ্টির কারণে সকাল থেকেই রাস্তাঘাট ফাকা ছিল। ছাতা নিয়ে কিছু মানুষকে খুব জরুরী কাজে বের হতে দেখা গেছে। বাগেরহাট শহরের শালতলা এলাকার রিকশা চালক আলমগীর বলেন, বেলা ১১ টা পর্যন্ত যখন বৃষ্টি কমেনি, তখন পলিথিন পেচিয়ে রাস্তায় বের হলাম। ঘরে বসে থাকলে তো আর

বাড়িতে চাল যাবে না। আলমগীরের মত কিছু রিকশা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরই রাস্তায় দেখা গেছে। মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোহাম্মাদ আলী বলেন, বঙ্গোপসগারে সৃষ্ট লঘূ চাপের কারণে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। দুপুর পর্যন্ত আমরা ৩৯ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করেছি। আগামী দুই-তিনদিন এধরণেল বৃষ্টিপাত থাকবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন বলেন, মোংলায় বৃষ্টিপাত হলেও বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরে জাহাজ আগমন, নির্গমন, খালাস ও বোঝাই সবই চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers