শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাটে নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাট  অফিস
বাগেরহাটে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদের সভাপত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, বাগেরহাট সরকারি পিসি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাপস চন্দ্র ঘরামী, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক তানভীর আহমেদ, বাগেরহাট ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মামুন অর রশীদ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা রিজিয়া পারভীন, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, বাগেরহাট ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসানসহ আরও অনেকে।বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।প্রাকৃতিক দূর্যোগের চেয়ে সড়ক দূর্ঘটনা ভয়াবহ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হয়ে কারও মা-বাবা, কারও আত্মীয় স্বজন, কারও ছেলে মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers