শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাটে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাট  অফিস 
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান পুকুলের বিরুদ্ধে জমি দখল ও মেরে ফেলার হুমকী দেওয়ার অভিযোগ করেছেন তার সৎ ভাই মোঃ বকুল শেখ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বকুল এসব অভিযোগ করেন।বকুল বলেন, ১৯৯৪ সালে আমার আপন ভাই পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির মধ্য থেকে এক খন্ড জমি ক্রয় করি। সেই থেকে আমি ওই জমি ভোগ দখল করে আসছি। এছাড়া ১৯৮৪ সালে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৬ শতক জমিতে বিভিন্ন প্রকার গাছ রোপন করে ভোগ দখল করে আসছি। যা আমি ও আমার দুই বোন কোহিনুর ও হাজেরা পারভীণ বেবির নামে বিআরএস রেকর্ড হয়েছে। আমরা খাজনাও পরিশোধ করেছি। গত ১৩ অক্টোবর আমার সৎ ভাই রাশেদুজ্জামান পুকুল ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে প্রকাশ্য দিবোলোকে পৈত্রিকসূত্রে প্রাপ্ত আমার জমির উপর তৈরি করা একটি কাঠের ঘর ভাংচুর করে এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়। নিজের দাবি করে ওই জমিতে আমাকে প্রবেশ করতে নিষেধ করে। আমি যদি ওই জমিতে যাই তাহলে আমাকে মেরে ফেলবে বলে হুমকী দিয়ে যায়। তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন সময় ওই জমি নিয়ে শালীস বৈঠকে আমার পক্ষে রায় দিলেও আমি এখন ওই জমিতে যেতে পারছি না। আমি জমিতে গেলেই আমাকে মেরে ফেলবে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসন ও উর্দ্ধোন রাজনৈতিক ব্যক্তিদের কাছে জীবনের নিরাপত্তা ও নায্য পাওনা পেতে সহযোগিতা চাই।এ বিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান পুকুল বলেণ, তিনি আমাদের ভাই। আমার পিতার কাগজপত্র তার কাছে ছিল। তার সুবাধে তিনি ৩০ ধারা ও বিআরএস জরিফে ভুল তথ্য দিয়ে আমাদের অনেক জমি নিজ নামে রেকর্ড করে নিয়েছেন। অবৈধ উপায়ে নিজ নামে রেকর্ড করা আমাদের জমি দখলে রাখতে এসব অপপ্রচার করে আসছেন। অবৈধভাবে দখল করা জমি ফিরে পেতে আমরা আদালতে বাটোয়ারা মামলা, রেকর্ড সংশোধনের মামলা ও সাত ধারা করেছি। আদালত যে রায় দিবে আমরা তা মেনে নিব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers