শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

বাগেরহাট অফিস 
জন সচেতনতা তৈরি করতে বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।শনিবার (১৭ অক্টোবর) সকালে শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে এই সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার। এসময় বাগেরেহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, তানিয়া খাতুন, বাগেরহাট রোটারী ক্লাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম সেলিম, তালুকদার রিনা সুলতানা, শিক্ষার্থী শায়লা ইয়াসমীন রিপা, আসমা আক্তারসহ আরও অনেকে বক্তব্য দেন।সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সচেতন থাকতে। নিজের পরিবারের সকল সদস্যদেরকে ধর্ষক ও মাদক থেকে দূরে রাখতে হবে। সন্তানদেরকে সার্বক্ষনিক নজর দারিতে রাখার আহবান জানান বক্তারা। এছাড়া নারী নির্যাতন, ধর্ষণসহ যেকোন অপরাধ র“খতে সকলকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানানো হয়।
জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ৮৪টি বিট থেকে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিরোধী সভা করছে বাগেরহাট জেলা পুলিশ। বরফ কল বন্ধ থাকার সরকারী নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers