শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বাগেরহাটের ৫২ সাংবাদিক

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বাগেরহাটের ৫২ সাংবাদিক

বিশেষ প্রতিনিধি :  করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অনুদানের চেক পেলেন বাগেরহাটের ৫২ সাংবাদিক। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্য মন্ত্রণালযের যুগ্ন সচিব( প্রেস) এস এম মাহফুজুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এমডি মোজাফফর হোসেন, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, আহাদ উদ্দিন হায়দার, সমীর বরণ পাইক প্রমুখ। বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরেহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে বাগেরহাটের ৫২ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এর আগে বাগেরহাটের ২৩ জন সাংবাদিক করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের অনুদান পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers