শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মেসির ‘দুঃখটা’ বুঝতে পারছেন সুয়ারেজ

মেসির ‘দুঃখটা’ বুঝতে পারছেন সুয়ারেজ

সোবহান হোসাইন : আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও উরুগুইয়ান সুপারস্টার লুইস সুয়ারেজের বন্ধুত্বের গল্পটা সবারই জানা। মাঠে তাদের যুগলবন্দি স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জিতিয়েছে অসংখ্য ম্যাচ, বারবার একসঙ্গে ট্রফি হাতে উল্লাসে মেতেছেন দুজন।

মাঠের বাইরেও এই দুজনের সম্পর্কটা অন্য পর্যায়ের। তাই তো একে-অন্যের দুঃখটা বুঝতে পারেন খুব সহজেই। সম্প্রতি বার্সেলোনা ছেড়ে স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন সুয়ারেজ। একরকম বাধ্য হয়েই ক্লাব বদলাতে হয় এই উরুগুইয়ান ফুটবলারকে।

এই মৌসুমের দলবদলে বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানতে চেয়েছিলেন মেসিও। যদিও শেষপর্যন্ত আইনি মারপ্যাঁচের হিসেব সামনে চলে আসায় ক্লাব ছাড়তে পারেননি তিনি। তবে বন্ধু সুয়ারেজের বিদায় নিয়ে নিজের ক্ষোভ ও অসন্তুষ্টি লুকিয়ে রাখেননি মেসি।

সুয়ারেজের ক্লাব ছাড়ার খবর নিশ্চিত হওয়ার পর এক ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছিলেন, ‘তুমি দারুণ একটা বিদায়ের যোগ্য। ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। যে দলের হয়ে ও ব্যক্তিগতভাবে দারুণ সব অর্জন নিজের করেছে। তুমি এভাবে বিদায় নিতে পার না, যেভাবে তারা দিচ্ছে। কিন্তু এখন আর আমি কোনকিছুতেই অবাক হই না।’

মেসির এই বক্তব্যে তখন আবেগঘন জবাব দিয়েছিলেন সুয়ারেজ। আবারও সে প্রসঙ্গ উঠতে সুয়ারেজ জানালেন মেসির সঙ্গে সম্পর্কের গভীরতার কথা। শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় উরুগুয়ে। ম্যাচশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুয়ারেজ বলেন, ‘আমি মেসিকে নিয়ে অবাক হইনি। কারণ আমি তাকে খুব ভালো করে চিনি। আমি তার দুঃখটা বুঝতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘সে বুঝতে পেরেছে আমাকে ফর্মের কারণে ক্লাব থেকে বের করে দেয়া হয়েছে। কিন্তু এটা অন্যভাবে করা যেত। সেখানে দীর্ঘ ছয় বছর কাটিয়েছি, এটাও তাকে কষ্ট দিয়েছে। মেসি আমার বন্ধু, সে জানে আমরা সবকিছু কীভাবে সহ্য করেছি।’

নতুন ক্লাব অ্যাটলেটিকোর হয়ে শুরুটা দুর্দান্ত করেছেন সুয়ারেজ। নিজের অভিষেক ম্যাচে মাত্র বিশ মিনিট খেলেই করেছেন জোড়া গোল ও এক এসিস্ট। নতুন ক্লাবে বেশ ভালো আছেন জানিয়েছেন তিনি, ‘অবশ্যই এখানে (অ্যাটলেটিকো) আমাকে কিছু জিনিসের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে এখানে আমি খুব আনন্দে আছি।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers