শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
একাদশের অনলাইন ক্লাসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

একাদশের অনলাইন ক্লাসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চুলকাঠি অফিফ : ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা কলেজের আয়োজনে জুম প্লাটফর্মের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নানা প্রতিবন্ধকতা থাকার পরও অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের জন্য তা সফল হয়েছে।

করোনাভাইরাস পরবর্তী সময়েও অনলাইনের মাধ্যমে শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলি। সেটি বাস্তবায়ন করতে হলে ভবিষ্যতে অনলাইন কার্যক্রমের সাথে আমাদের সম্পৃক্ত হতেই হতো। করোনা পরিস্থিতি আমাদের সেই সুযোগ এখনই করে দিয়েছে। সংকট অনেক সময় আমাদের জন্য সম্ভাবনা নিয়ে আসে। করোনাভাইরাসও আমাদের সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। যেটা আমরা আজ থেকে পাঁচ বছর পর করতাম সেটির সাথে আমরা এখন থেকেই অভ্যস্ত হয়ে গেলাম। করোনাপরবর্তী সময়েও অনলাইনে শিক্ষাকার্যক্রম চলমান থাকবে।

jagonews24

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষাটা যেন মানুষের আভিজাত্য তৈরি করতে না পারে, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের শিক্ষাকে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠা করতে হবে। কোনো কাজই ছোট না। একজন কৃষক শিক্ষার অভাবে কৃষিকাজ ঠিকভাবে করতে পারে না। কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি কৃষিকাজ করলে কৃষির ব্যাপক বিপ্লব ঘটবে।

আমাদের দেশের শিক্ষার্থীরা আত্মসম্মানবোধ রোগে ভোগেন উল্লেখ করে উপমন্ত্রী বলেন, তারা অনেক পেশাকেই সম্মানের চোখে দেখেন না। দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের সময় আমি নিজে ওয়েটারের কাজ করেছি। এটি আমাদের দেশের অনেক মানুষের কাছে নিচু কাজ মনে হবে।

অনেক দক্ষতা কাজে লাগানোর সুযোগ এসেছে। অনেক দক্ষতা আয়ত্ত করার সুযোগ এসেছে। আজ আমরা শিক্ষিত হয়ে আভিজাত্যের অসুস্থতায় ভুগছি। সমাজের সকল মানুষকে সম্মানের সাথে দেখতে হবে। কারও স্কিলকেই ছোট করে দেখার সুযোগ নেই।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সঞ্চালনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং ঢাকা কলেজের একাদশ শ্রেণির প্রায় চারশ শিক্ষার্থী এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers