শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মাহবুবে আলম অন্যায়-অসত্যের সঙ্গে আপস করেননি : আইজিপি

মাহবুবে আলম অন্যায়-অসত্যের সঙ্গে আপস করেননি : আইজিপি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন সৎ ও আদর্শ মানুষ ছিলেন তিনি। আজীবন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে কোনোদিন অন্যায় ও অসত্যের সঙ্গে আপস করেননি।’

রোববার (২৬ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, ‘তিনি আমৃত্যু দেশ ও দেশের জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন ও মেলবন্ধন ঘটিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব। বিভিন্ন সময়ে তিনি দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের ইতিবাচক ভূমিকার কথা অকপটে নানাভাবে তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে। তার মৃত্যুতে দেশ একজন আদর্শ মানুষকে হারাল।’

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বিষয়টি নিশ্চিত করেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বলেন, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা যান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers