সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠি নিকলেপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে গুনজন

চুলকাঠি নিকলেপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে গুনজন

প্রতিকী ছবি

চুলকাঠি প্রতিনিধিঃ বাগেরহাট সদরের চুলকাঠি নিকলাপুর গ্রামে তামান্না বেগম (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে অভিযোগ উঠেছে। জানাযায়, রবিবার সকাল ৫ টার দিকে নিকলেপুর গ্রামে তার স্বামীর বাড়িতেই এ ঘটনা ঘটেছে। চুলকাঠি তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে। নিহতের পিতা আ. সবুর জানান, গত জানুয়ারীর ২০ তারিখ নিকলেপুর গ্রামের আনসার মাষ্টারের পুত্র নিয়ামত শেখ (২৫) সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তামান্নার স্বামী, শশুর যৌতুকের দাবিতে মারপিট ও নির্যাতন করত। নিয়ামতকে বিভিন্ন সময়ে অনেক টাকা পয়সা ও মালামাল দিয়েছি। মেয়ের সুখের কথা চিন্তা করে অনেক সহ্য করেছি। আমার মেয়েকে পরিকল্পিতভাবে তার স্বামীর বাড়িতে রবিবারে ভোর ৫ টার দিকে মেরে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখেছে । তিনি নিরপেক্ষ তদন্তসহ মেয়ে নিহতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নিহত তামান্নার শশুর অভিযোগ অস্বীকার করে বলেন, বৌমা কেন আত্মহত্যা করেছে তা তিনি বুঝতে পারছেন না। এ ব্যাপারে চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আহাদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers