শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে চা দোকানিকে হত্যার ঘটনায় তিন যুবক আটক

বাগেরহাটে চা দোকানিকে হত্যার ঘটনায় তিন যুবক আটক

বাগেরহাট অফিস 
বাগেরহাটের মোরেলগঞ্জে চা দোকানি আবু হানিফ ফকিরকে হত্যার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আটকৃতদের আদালতে সোপর্দ করেছে মোরলগঞ্জ থানা পুলিশ। আটকরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামের তরিকুল ইসলাম (২০), বাদল সরদার (৩০) এবং সাকিব শেখ (১৯)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে খারইখালী গ্রামের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করলেও আদালতে সোপর্দের আগ মুহুর্তে সাংবাদিকদের জানানো হয়।আটক তরিকুলের কাছ থেকে আবু হানিফ খলিফার ব্যবহৃত একটি টর্চ লাইট উদ্ধার করে পুলিশ। এছাড়াও হত্যার সাথে জড়িত বেশকিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আবু হানিফের মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। গভীর রাতে তিনজনকে আটক করা হয়। আটক সবাই আবু হানিফের বন্ধু।এদের মধ্যে তরিকুল ইসলামের কাছ থেকে হানিফের ব্যবহৃত একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।হত্যার কারণ সম্পর্কে ওসি মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি আবু হানিফ পোশাক কারখানায় চাকুরী করতেন। করোনাকালীন সময়ে বাড়িতে এসে চায়ের দোকান দেন। চাকুরী কালীন সময়ে তার বেশকিছু টাকা বাকি ছিল কারখানা মালিকের কাছে।বাকি টাকা ও প্রনোদনা মিলিয়ে তার বিকাশ একাউন্টে প্রায় এক লক্ষ টাকা ছিল। ওই টাকা হাতিয়ে নেওয়ার জন্য আবু হানিফের কাছে মোবাইল ও বিকাশের পিন নাম্বার চায় হত্যাকারীরা। দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় এলাপাথারী কুপিয়ে হত্যা করা হয় আবু হানিফকে। এ ঘটনায় শুক্রবার হত্যার শিকার আবু হানিফের মা বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers