শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কক্সবাজার জেলায় পুলিশের প্রায় সব সদস্যকে বদলি করা হচ্ছে, সব মিলিয়ে ১৪’শ পুলিশ

কক্সবাজার জেলায় পুলিশের প্রায় সব সদস্যকে বদলি করা হচ্ছে, সব মিলিয়ে ১৪’শ পুলিশ

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা অবসারপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পরা বাংলাদেশের পুলিশ বাহিনী কক্সবাজার জেলার সব থানার প্রায় ১,৪০০ পুলিশ সদস্যকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকায় পুলিশ সদর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশের সম্পূর্ণ নতুন সেট কক্সবাজারে আসবে, আর এখানে যারা এতদিন কর্মরত ছিলেন তারা অন্যত্র যাবেন। মিস্টার হাসানুজ্জামান নিজেও মাত্র একদিন আগে বৃহস্পতিবারই ওই জেলায় পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে গত ৩১শে জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর পর জেলায় অপরাধ দমনে পুলিশের কৌশল নিয়ে তীব্র সমালোচনা হয়। পরবর্তীতে ওই ঘটনায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ বিভিন্ন পদবীর বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আটক করে এখন বিচারের মুখোমুখি করা হয়েছে। এরপর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আটজন সিনিয়র কর্মকর্তাকে সরিয়ে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়। পুলিশ কর্তৃপক্ষ এরপর বদলি করে জেলায় কর্মরত ৩৪জন পুলিশ পরিদর্শককে এবং তাদের বদলির প্রজ্ঞাপন জারী করে ৩০শে সেপ্টেম্বর সদর দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সব র‍্যাংক মিলিয়ে ১,৪০০ মতো কর্মকর্তা, যেখানে কনস্টেবল থেকে শুরু করে সব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন, তাদের সবাইকে অন্যত্র বদলি করা হচ্ছে। “সব র‍্যাংক মিলিয়ে ১৪’শ বদলি হচ্ছেন। সব পর্যায়েই এ বদলী হচ্ছে। আমি পুলিশ সুপার নতুন এসেছি। বদলির অর্ডার হয়েছে ধাপে ধাপে, তবে তা খুবই অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে,” বলছিলেন তিনি।পুলিশ সুপার জানান, জেলার আটটি থানার পুরো সেটই বদলের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।তিনি অবশ্য মনে করেন যে এসব বদলি পুলিশ প্রশাসনের রুটিন কাজের একটি অংশ।

“বদলি স্বাভাবিক একটি প্রক্রিয়া। বেশ কিছু বদলি হয়ে এসেছেন। আবার বিভিন্ন পদবীর অনেকে যাচ্ছেন। এটা সরকারি পর্যায়ে সিদ্ধান্ত, যা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে”।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers