শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাঠি এলাকায় নেটলাইনের ক্যাবল কাটায় গ্রাহকরা আতংকিত

চুলকাঠি এলাকায় নেটলাইনের ক্যাবল কাটায় গ্রাহকরা আতংকিত

চুলকাঠি অফিস : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় ইন্টারনেট লাইনের ক্যাবল কাটার কারণে পাল্টাপাল্টি ক্যাবল কাটা খেলায় পরিণত হবার আশংকায় রয়েছে নেট গ্রাহকরা।
জানা যায়, প্রায় ৩/৪ বছর আগে ডিস লাইনের পাল্টাপাল্টি ক্যাবল কাটা খেলার কারনে গ্রাহরা চরম ভোগান্তির শিকার হয়েছিল। সাইদুর রহমান নামের ডিস ব্যবসায়ী এক পর্যায়ে ডিস ব্যবসা বাদ দিতে বাধ্য হয়।আবারও ঢালচাকা বাজারে চুলকাঠি ইন্টারনেট ক্যাবল লিংক ( CICL) এর নেট লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মনে করা হচ্ছে আবারও পূর্বের খেলায় ফিরে এসেছে এলাকা। নেট মালিক মনিরুল ইসলাম ফারাজী এ প্রতিনিধিকে জানান, প্রত্যন্ত গ্রামাঞ্চলে গ্রাহকরা নেট পেয়ে উপকৃত হচ্ছে। তাই সাধারন মানুষের ক্যাবল কাটবে কেন? আবার চোর- বদমায়েশদের ক্যাবল কেটে কোন লাভও নেই। তাহলে কারা কাটতে পারে এমন উল্টো প্রশ্ন করেন তিনি।এ নিয়ে এলাকার নেট গ্রাহকরা আতংকিত। এলাকাবাসীর ধারণা এলাকার নেট ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটতে পারে। আর যদি এ কারনেই এ ঘটনা ঘটে থাকে তাহলে পাল্টাপাল্টি ক্যাবল কাটা খেলায় পরিণত হতে পারে- এমন আশংকা করছেন অনেকেই। আর এ সময়ে সভ্য সমাজে এ ধরনের ঘটনা আর না ঘটুক- এমন এলাকাবাসীর প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers