বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ফকিরহাটের পিলজংগে স্বর্গীয় ছন্দা রানী স্মৃতি ফুটবল খেলার পুরস্কার বিতরন অনু্ষ্ঠিত

ফকিরহাটের পিলজংগে স্বর্গীয় ছন্দা রানী স্মৃতি ফুটবল খেলার পুরস্কার বিতরন অনু্ষ্ঠিত

আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদক) 
বাগেরহাটের ফকিরহাটে পিলজংগ ইউনিয়নের খানজাহান আলী যুব সংঘের উদ্যোগে স্বর্গীয় ছন্দা রানী স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার বিকালে পিলজংগ বলাই ঘোষের দোকান ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।স্বর্গীয় ছন্দা রানী স্মৃতি সংঘের সভাপতি অসিত মুখ্যার্জী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক,বাগেরহাট পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান।বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক জিএম জি.কে মনিরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা,বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,উপজেলা কৃষক লীগের আহবায়ক ও

পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, উপজেলা আওয়ামী লীগর তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম।খেলায় অলোকা স্মৃতি সংঘ প্রথম ও মেসার্স মোড়ল এন্টারপাইজ একাদশ দ্বীতিয় স্থান অধিকার করেন।

খেলায় অলোকা স্মৃতি সংঘের খেলোয়াড় ইদ্রিস আলী মেন অবদা ম্যাচ নিবার্চিত হয়। খেলা পরিচালানা করেন দেবু কুমার দাশ, তাকে সহযোগীতা করেন রাজন কুমার দাশ ও প্রশান্ত কুমার দাশ।প্রথমে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরানো হয়,পরে খেলার শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers