সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের উপজেলা ফকিরহাটে পোল্ট্রি খামার ব্যবসায়ী আরিফ শেখ এর জীবনের সাফল্য ও স্বাবলম্বী

বাগেরহাটের উপজেলা ফকিরহাটে পোল্ট্রি খামার ব্যবসায়ী আরিফ শেখ এর জীবনের সাফল্য ও স্বাবলম্বী

লখপুর প্রতিনিধি : ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের পোল্ট্রি খামারী মোঃ আরিফ শেখ বিভিন্ন প্রজাতির মুরগী চাষ করে এখন আগের চেয়ে অনেক স্বাবলম্বী হয়েছেন। করোনা পরিস্থিতির কারণে গত কয়েক মাস যাবৎ ফার্মের ব্যাবসায় ব্যাপক ক্ষতি হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছিল। সে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আবারও নতুন করে পোল্ট্রি খামারীরা লাভবান হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। সরকারী ভাবে এই সমস্ত চাষিদেরকে আর্থিক ভাবে কিছুটা সহযোগীতা করলে তারা এ অঞ্চলের মাংস ও ডিমের চাহিদা অনেকটা পূরণ করতে সক্ষম হবে।

জানা গেছে, উপজেলা ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতশত খামারী পোল্ট্রি মুরগীর চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু গত কয়েক মাসের করোনা পরিস্থিতির কারনে এ শিল্পে চরম ধস নেমে আসে। তার পরেও পোল্ট্রি খামারীরা হাল ছাড়েননী। তাঁরা শত প্রতিকুলতার মধ্যে থেকেও এ শিল্পকে টিকিয়ে রেখেছেন। তারই একজন মোঃ আরিফ শেখ। তিনি গত কয়েকবার তাঁর পোল্ট্রি খামারে বিভিন্ন প্রজাতির মুরগীর বাচ্চা উঠিয়ে চরম ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন খেয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তিনি তাঁর ফার্মের তিনটি সেটের ১টিতে ৫হাজার ১শত মুরগীর বাচ্চা তুলেছেন। এর মধ্যে সোনালী ২হাজার ও কক ৩১শত। গত চালানে তিনি মুরগী বিক্রয় করে লাভও করেছেন ভালো।

মোঃ আরিফ শেখ বলেন, চাকুরীর পিছনে না পড়ে থেকে যদি শিক্ষিত বেকার যুবকরা পোল্ট্রি খামারের দিকে ঝুকে পড়েন তবে অনেকের বেকারত্ব ঘুচানো সম্ভব হতো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers