শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, ক্লাস হবে অনলাইনে

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, ক্লাস হবে অনলাইনে

চুুলকাঠি ডেস্ক : কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ রোববার থেকে শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম শেষে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে একাদশ শ্রেণির নতুন বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত অনলাইনে ক্লাস নেবে কলেজগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতি সামনে রেখেই ছাত্রছাত্রীদের পাঠদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। আপাতত অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজগুলো খুললে তখন নিয়মিত ক্লাস হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে তিন ধাপে ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড এবার একাদশে ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে। পৌর ও উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সেশন ও ভর্তিফিসহ সাকল্যে এক হাজার টাকা, জেলা সদর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন হাজার টাকা।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশে ভর্তিতে পাঁচ হাজার টাকার বেশি অর্থ আদায় করতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ও এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তি ফি, সেশন চার্জ, উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers