সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’র মাধ্যমে খুলনায় শতভাগ চাল প্রকিউরমেন্ট কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত

ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’র মাধ্যমে খুলনায় শতভাগ চাল প্রকিউরমেন্ট কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত

আঃ রাজ্জাক শেখ, খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলায় ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট’ অ্যাপস-এর মাধ্যমে শতভাগ চাল সংগ্রহ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ১১ সেপ্টেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।চাল সংগ্রহ কার্যক্রমের সমাপ্তি উপলক্ষে জেলা প্রসশাসক, খুলনা’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

এমপি। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে আরো সংযুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।

মাননীয় মন্ত্রী, অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ এবং জেলা প্রশাসক ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট’ অ্যাপস-এর মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রমের নানানিধ সুবিধা সম্পর্কে বক্তব্য রাখেন। ডিজিটাল পদ্ধতিতে চাল সংগ্রহ কার্যক্রম সমগ্র বাংলাদেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলেও বক্তাগণ অভিমত ব্যক্ত করেন। মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে এই অভিনব উদ্যোগের জন্য খুলনা জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করের খুলনার মিল মালিক সমিতিকে এই সুন্দর উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট’ অ্যাপস-এর মাধ্যমে চাল সংগ্রহের কার্যক্রম জেলা প্রশাসন, খুলনা’র একটি অন্যতম উদ্ভবনী উদ্যোগ। বিশেষ করে করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে চাল সংগ্রহের কার্যক্রম অব্যাহত রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা তা বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও ডিজিটাল অ্যাপের মাধ্যমে প্রান্তিক চাষীদের সাথে সরকারের স্থানীয় প্রতিনিধির সরাসরি সংযোগ হওয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব্য হ্রাস পেয়েছে।

স্বচ্ছ ও সহজতর আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে ইতোপূর্বেই ‘Digital Rice Procurement’ নামক একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয় এবং এ অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের নিকট থেকে চাল ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১৮ মে, ২০২০ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খাদ্য গুদাম (এল এস ডি গোডাউন)-এ মোবাইল অ্যাপ ‘Digital Rice Procurement’ এর মাধ্যমে ডুমুরিয়া উপজেলার কৃষকদের নিকট থেকে চাল সংগ্রহের মাধ্যমে চাল ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে আরো সংযুক্ত ছিলেন খুলনার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনার গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক, খুলনা মুহাম্মদ তানভীর রহমান, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers