শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের সদস্য আটক, পিলার-চাকতি উদ্ধার

ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের সদস্য আটক, পিলার-চাকতি উদ্ধার

বরগুনার আমতলী থানার আড়পাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ম্যাগনেট পিলার প্রতারণা চক্রের সদস্য মো. ফরিদ উদ্দিনকে (৫০) আটক করেছে র‌্যাব-৮। গত বুধবার রাতে এ অভিযানের সময় তার কাছ থেকে একটি পিলার, দু’টি চুম্বক চাকতি এবং চুম্বক পরীক্ষা করা সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব। আটক ফরিদ উদ্দিন ওই গ্রামের মৃত সামসু মোল্লার ছেলে।
বৃহস্পতিবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদ আমতলী এলাকায় দীর্ঘদিন ধরে ম্যাগনেট পিলার ও পিলারের মধ্যের চুম্বক চাকতি দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। কতিথ এই পিলারে থাকা চুম্বক চাকতি অতি উচ্চক্ষমতা সম্পন্ন এবং এই পিলারে শুকনো ধানও আকৃষ্ট করে। যার একেকটি চুম্বকের মূল্য কোটি টাকা বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। তারা অবৈধ পিলার ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে এবং নমুনা হিসেবে চুম্বকের চাকতি দেখায়। চাকতির গায়ে খোদাই করে ‌‘EAST INDIA COMPANY-1818’ এবং মাঝে ‘DANGER’ লেখা আছে। চুম্বকটি আসল কিনা তা প্রমাণের জন্য টেষ্ট কিট হিসেবে শুকনো ধান একটি কাচের টিউবের মধ্যে সংরক্ষিত রাখে তারা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ফরিদ উদ্দিন জানায়, চাকতিগুলো তারা নিজেরাই তৈরি করে এবং যে ধানগুলো দিয়ে টেষ্ট করে সেগুলোর ভেতরে আগে থেকেই সূক্ষভাবে লোহা জাতীয় পদার্থ ঢুকানো থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত অবৈধ ব্যবসায়ীরা এই চুম্বকর প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন।

এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দল মো. ফরিদ উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিলার, দু’টি চুম্বক চাকতি এবং চুম্বক পরীক্ষা করা সরঞ্জামাদি জব্দ করে তারা।

জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে আমতলী থানায় সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers