শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
প্রতিমন্ত্রীর নেতৃত্বে নারী উন্নয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি

প্রতিমন্ত্রীর নেতৃত্বে নারী উন্নয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি

নারী উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ‘নারী উন্নয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি’ নামে এই কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

সম্প্রতি এই কমিটি গঠন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের আলোকে প্রণীত নারী উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন সেক্টরাল মন্ত্রণালয় বিভাগগুলো জড়িত রয়েছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য জাতীয় নারী উন্নয়ন নীতিতে একটি কমিটি গঠনের অঙ্গীকার করা হয়েছে। এ প্রেক্ষিতে বিভিন্ন সেক্টরাল মন্ত্রণালয়/বিভাগের গৃহীত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন পরিবীক্ষণের উদ্দেশ্যে নারী উন্নয়ন বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন করা হলো।

৫০ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী। সহ-সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

এ কমিটি নারী উন্নয়নে প্রণীত কর্মপরিকল্পনার আলোকে সেক্টরাল মন্ত্রণালয়/বিভাগগুলোর গৃহীত কার্যক্রম বাস্তবায়ন পরিবীক্ষণ করবে। কমিটি ষান্মাসিক সভায় মিলিত হয়ে নারী ও শিশু উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে। তবে প্রয়োজনের নিরিখে যেকোনো সময় কমিটির সভা আহ্বান করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলো হয়েছে, এ কমিটি জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদকে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা দেবে। নারী উন্নয়ন সম্পর্কিত কর্মসূচি পর্যালোচনা, সমন্বয় ও মূল্যায়ন করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সমস্যাদি চিহ্নিত করে ভবিষ্যৎ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য পরামর্শও দেবে কমিটি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers