শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চিনি-কেমিক্যাল-আটা-ময়দা মিশিয়ে গুড় তৈরি, ২ হাজার মণ জব্দ

চিনি-কেমিক্যাল-আটা-ময়দা মিশিয়ে গুড় তৈরি, ২ হাজার মণ জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নকল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই কারখানায় চিনি, কেমিক্যাল, আটা-ময়দা মিশিয়ে গুড় তৈরি করা হয়।

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও কেমিক্যাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার ম্যানেজার জসিমকে আটক করা হয়। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুপুরে ভেজাল গুড় ও কেমিক্যাল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজহার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় কারখানায় চিনি, কেমিক্যাল, আটা-ময়দা মিশিয়ে গুড় তৈরি করা হয়। তখন কারখানার ম্যানেজারকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার ম্যানেজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি বলেন, অভিযানের সময় জব্দ করা দুই হাজার মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে কারখানাটি জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers