শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
এবার আয়কর মেলা হচ্ছে না

এবার আয়কর মেলা হচ্ছে না

মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জনসমাগম এড়াতে আয়কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তাই আয়কর ও বিবরণী (রিটার্ন) জমা দেয়ার সুবিধা নিতে যে সব করদাতা কর মেলার অপেক্ষা করেন তাদের জন্য দুঃসংবাদ।

বুধবার এনবিআরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এনবিআরের সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানা জানিয়েছেন।

তবে সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ের প্রতিটি কর অঞ্চলে আয়কর রিটার্ন নেয়া হবে। সেখানে করদাতাদের রিটার্ন জমা সংক্রান্ত সব ধরনের সেবা দেয়ার জন্য সেবা কেন্দ্র চালু করা হবে।

এনবিআরের সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার কারণে এবার কর মেলার আয়োজন করা হচ্ছে না। তবে মাঠপর্যায়ের কর অফিসগুলোতে করদাতার মেলার মতো যাবে সুবিধা পান, সেই ব্যবস্থা করা হচ্ছে।

দশ বছর আগে ২০১০ সালে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করা হয়। প্রথমবার ঢাকা ও চট্টগ্রামে মেলা বসলেও পর্যায়ক্রমে মেলার পরিধি বেড়েছে।

২০১৯ সালে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী কর মেলা হয়েছে।

কর মেলায় করদাতারা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ, রিটার্ন ফরম পূরণ থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথসহ নানা ধরনের সেবা পান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers