সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কচুয়ায় এনজিওর নামে কোটি টাকা আত্নসাত

কচুয়ায় এনজিওর নামে কোটি টাকা আত্নসাত

বাগেরহাটের কচুয়ায় স্বপ্ননীল আইটি ফার্ম নামে একটি এনজিও খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে কয়েকজন ভুক্তভোগী হাজরা মঈনুল ইসলাম শুভ(১৯), তার মা জেসমিন বেগম(৩৫) ও তার বাবা মুকুল হাজরা(৪০) কে বিবাদী করে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে,কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মুকুল হাজরার ছেলে হাজরা মঈনুল ইসলাম শুভ(১৯) স্বপ্ননীল আইটি ফার্ম নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ও তার মা জেসমিন বেগম(৩৫) পরিচালক পরিচয় দিয়ে প্রতি লাখে ৩৭৫০টাকা লভ্যাংশ দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্নগোপন করে।

আবেদনে উল্লেখিত ভুক্তভোগী মো. এমদাদুল হক বলেন, প্রতি মাসে প্রতি লাখে ৩৭৫০ টাকা ব্যাবসায়ে লাভ দেয়া হবে বলে গত ৩মাস আগে আমার কাছ থেকে ৩২লাখ টাকা নেয়। পরে লভ্যাংশ ও আসল টাকা চাইলে বিভিন্ন অজুহাতে ঘুড়িয়ে পরে আতœগোপন করে।

ভুক্তভোগী নওরোজ শিকদার বলেন, ওই ব্যাক্তিরা আমার কাছথেকে ৯লাখ ৩০ হাজার টাকা ও এলিজা ইয়াসমিনের কাছ থেকে ৩লাখ টাকা প্রতি মাসে লাখ প্রতি ৩৭৫০ টাকা ব্যাবসায়ে লাভ দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে। এখন লাভ তো দুরের কথা আসল টাকাও পাচ্ছিনা।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, তদন্ত পুর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

হাজরা মঈনুল ইসলাম শুভ’র মুঠো ফোনে বার বার যোগাযোগের চেষ্ঠা করলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers