সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
দুপুরে নারায়ণগঞ্জ যাবে বিএনপির প্রতিনিধি দল

দুপুরে নারায়ণগঞ্জ যাবে বিএনপির প্রতিনিধি দল

নারায়ণগঞ্জে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ২৬ জন মুসল্লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনাস্থল আজ পরিদর্শনে যাচ্ছেন বিএনপির সংসদ সদস্যসহ প্রতিনিধি দল।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল (আজ সোমবার) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে দলের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ডা. এ জেড এম জাহিদ হোসেন (ভাইস-চেয়ারম্যান), অ্যাডভোকেট খন্দকার তৈয়মুর আলম (উপদেষ্টা কাউন্সিলের সদস্য), মোয়াজ্জেম হোসেন আলাল (যুগ্ম- মহাসচিব), হারুনুর রশিদ হারুন (সংসদ সদস্য ও যুগ্ম-মহাসচিব), ফজলুল হক মিলন (সাংগঠনিক সম্পাদক), অ্যাডভোকেট আব্দুস সালাম (সহ-সাংগঠনিক সম্পাদক), শহিদুল ইসলাম বাবুল (সহ-সাংগঠনিক সম্পাদক)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও। সর্বশেষ এ ঘটনায় ২৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers