শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোল্লাহাটে গ্রাম্য ডাক্তার-ফার্মাসিস্টদের পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান

মোল্লাহাটে গ্রাম্য ডাক্তার-ফার্মাসিস্টদের পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান

মোল্লাহাটে গ্রাম্য ডাক্তার ও ফার্মাসিস্টদের দুইদিন ব্যাপি পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে কোষ্টাল কনসোর্টিয়াম (রূপান্তর, জেজেএস ও ওয়াটার এইড) এর সমন্বিত আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে ওই প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নের ২১জন গ্রাম্য ডাক্তার ও ফার্মাসিস্টসহ মোট ২৫ জনের ওই প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যদেন উন্নয়ন সংস্থা জেজেএস এর ‘ক্রেইন’ প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুন অর রশীদ ও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
প্রশিক্ষণে রিসোর্স পার্সোন ছিলেন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সহায়কের দায়িত্ব পালন করেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর এ্যাডভোকেসী স্পেশালিষ্ট রুমানা শরমিন ও উন্নয়ন সংস্থা জেজেএস এর নিউট্রিশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ।
উন্নয়ন সংস্থা জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা অত্র উপজেলায় চলমান ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ঈজঅওঘ) এর বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে সংক্ষিপ্ত ধারনা দেন।
এই প্রশিক্ষণের মধ্য দিয়ে অংশগ্রহনকারী গণ পুষ্টি বিষয়ে বিশদ ধারনা অর্জন করবেন এবং অর্জিত জ্ঞান তাদের কর্মজীবনে কাজে লাগিয়ে এলাকার জনসাধারনের সুচিকিৎসায় ব্যবহার করতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers